বন্যার্তদের জন্য শুকনো খাবার দিল সুনামগঞ্জ সরকারি কলেজ

বন্যার্তদের জন্য সুনামগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে ৬২০ প্যাকেট শুকনো খাবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সেনাবাহিনীর ল্যান্স নায়েক মুজিবুর রহমান এই শুকনো খাবার গ্রহণ করেন। এসময় সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।