জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ’৮৪ ব্যাচের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা গেস্ট হাউস প্রাঙ্গণে ৬টি ইউনিয়নের দরিদ্র্যদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব। এতে উপস্থিত ছিলেন ’৮৪ ব্যাচ সংগঠনের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ল-ন প্রবাসী তৌহিদ চৌধুরী টিপু, মানবাধিকার কর্মী বিদ্যারতœ রায়, ব্যবসায়ী তালুকদার সত্যজিত রায়, চাকুরিজীবী কাজী রফিকুজ্জামান, সভাপতি শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক সুদিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক সামছুজ্জামান তালুকদার, মো. জহিরুল হক, মাওলানা মো. নবী হোসেন কাওসার প্রমুখ।
১৯৮৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন বিভিন্ন দুযোগ-দুর্বিপাকে দরিদ্র্য ও বিপদাপন্ন মানুষকে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


