বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের আমনচারা সরবরাহের দাবি হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের

স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত আমনচাষীদের আমনের চারা সরবরাহের দাবি জানিয়েছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোল’। বৃহষ্পতিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনের সাপ্তাহিকসভায় এই দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি বন্যা ও হাওরের আফালে ক্ষতিগ্রস্ত দুস্তদের বসতবাড়ি নির্মাণে সহায়তার আহবানও জানানো হয়েছে।
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেন রায়, স্বপন কুমার দাস রায়, সদস্যসচিব বিন্দু তালুকদার, সদস্য মালেহ হুসেন পীর, ডা. মোরশেদ আহমদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, রুহুল আমীন, শামস শামীম, সালেহীন চৌধুরী শুভ, পুলক তালুকদার, রাজু আহমেদ, প্রদীপ পাল প্রমুখ।
নেতৃবৃন্দ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ে নিয়োগপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তাদের ঘরে বসে কৃষির মনগড়া রিপোর্ট তৈরি না করে সরেজমিন মাঠপর্যায়ের কৃষির অবস্থা সংশ্লিষ্ট কতর্ৃৃপক্ষের কাছে তুলে ধরার দাবি জানান।