বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নিন

বন্যা হলে যেসব ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী তার মধ্যে সড়কের বিষয়টি অন্যতম। বিশেষ করে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণ সবসময়ই বেশি থাকে। পাহাড়ি ঢলের তীব্র ¯্রােত ও হাওরের বিশাল ঢেউয়ে সড়ক কিংবা সেতুগুলোর কিনার থেকে মাটি সরে যায়। বিটুমিনের সড়কগুলো পানির নীচে তলিয়ে থাকার কারণে সড়কের আস্তরণ নষ্ট হয়ে যায়। এবছরের চলমান ছোট আকারের বন্যায় জেলার বিভিন্ন সড়কে সড়ক ও জনপথ বিভাগের হিসাবে মোতাবেক সোমবার পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে ৫ কোটি টাকা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। কিন্তু জেলার যেকোন মানুষ মাত্রই জানেন বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণ এর চাইতে ঢের বেশি হবে। আমবাড়ি-দোয়ারাবাজার রাস্তার বেশকিছু সেতুর নীচের মাটি সরে গিয়ে বিশাল গর্ত হয়ে যেতে দেখা গেছে। এই রাস্তার বহু অংশ তীব্র¯্রােতের ধাক্কায় ভেঙে পড়েছে। জেলার সকল রাস্তার দশাই এরকমই হওয়ার কথা। জেলা সদরের সাথে উপজেলা সদর ও উপজেলা সদরের অভ্যন্তরীণ রাস্তাগুলোর হাল বন্যার বহু আগে থেকে এমনিতেই খারাপ ছিল। বন্যা এসে এই বেহাল অবস্থাকে পূর্ণতা দিল শুধু। যাই হোক মঙ্গলবার বিকাল থেকে আবহাওয়া ভাল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আর বৃষ্টিপাত না হলে এখন থেকে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি না ঘটলে অন্যান্য যাবতীয় দুর্ভোগ ভোগান্তি লাঘবের সাথে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাটিও কমে আসবে।
জনগণের চলাচলের জন্য নির্মিত রাস্তাগুলোর কোনগুলো সড়ক ও জনপথ এবং কোনগুলো এলজিইডির আওতায় নির্মিত হয়। সওজ কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব করলেও এলজিইডি এই হিসাবটি করেছে এমন কোন তথ্য গণমাধ্যমের জানা নেই। তবে তারাও নিশ্চয়ই শীঘ্রই এই হিসাবটি করবেন। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই যাতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হয় সেজন্য এখন থেকেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সওজ এবং এলজিইডি কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি। অনেকে বলে থাকেন হাওরাঞ্চল বা বৃষ্টিবহুল এলাক্য়া বিটুমিনের রাস্তা টেকসই হয় না। কারণ বিটুমিনের অন্যতম শত্রু পানি। যারা এরকম ধারণা পোষণ করেন তাদের অভিমত হলো জেলার ছোট ও মাঝারী রাস্তাগুলো বিটুমিনের পরিবর্তে আরসিসি ঢালাই করে নির্মাণ করলে ক্ষতির পরিমাণ কমবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীরা ভেবে দেখতে পারেন। উন্নয়ন কাজের চরিত্র নির্ধারিত হয় সংশ্লিষ্ট এলাকার বৈশিষ্ট্য বিবেচনা করেই। সমতলের উন্নয়নকৌশল আর হাওরের উন্নয়ন কৌশল এক হতে পারে না। কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণে টপ টু বটম পদ্ধতির কারণে উন্নয়ন কৌশল নির্ধারণে সবসময় এলাকার বৈশিষ্ট্যকে বিবেচনা করা হয় না। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এই সীমাবদ্ধতা যত তাড়াতাড়ি অতিক্রম করা যাবে তত মঙ্গল।
কথায় আছে কারো পৌষমাস আর কারো সর্বনাশ। বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের অবস্থা দেখে কেউ কেউ উল্লসিত হচ্ছেন নিরবে। এরা কাজ করে বা করিয়ে কিছু লাভ করতে পারবেন, তাদের উল্লাসের কারণ এটি। মূলত আমাদের সরকারের যাবতীয় উন্নয়ন কর্মকা-ে দুর্নীতি নামক যে রাহু বিরাজমান সেটিকে ঝেড়ে না ফেলা পর্যন্ত জাতীয় উন্নয়নের কাক্সিক্ষত স্তরে পৌঁছানো কিছুতেই সম্ভব নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত, সংস্কারের নামে সরকারি বরাদ্দের টাকা নিয়ে যাতে হরিলুট শুরু না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ আমাদের।