স্টাফ রিপোর্টার
অনুর্ধ্ব ১৪, ১৬, ১৮ সুনামগঞ্জ জেলা ক্রিকেট দল গঠনের লক্ষে আগামী ২১ আগস্ট বাছাই অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে পারবে সুনামগঞ্জ জেলার ১৪-১৮ বছরের যে কোনো কিশোর ক্রিকেটার।
প্রাথমিক বাছাইয়ের লক্ষ্যে ক্রিকেটার সংগ্রহের জন্য বিসিবি কাউন্সিলর ও ক্রিকেট বিভাগের সম্পাদক রেজওয়ানুল হক রাজা স্বাক্ষরিত একটি নোটিশ জারি করেছে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। নোটিশে বলা হয়েছে, আগামী ২১ শে আগস্ট সকাল ৯ টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা দল গঠনের লক্ষে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে।
আগ্রহী খেলোয়াড় ডিজিটাল জন্মসনদ ও পিএসসি/জেএসসি/এসএসসি পরীক্ষার সনদ সহ নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে বলা হয়েছে। যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০০৮ বা তার পরে তারা অনূর্ধ্ব ১৪ দলে, যাদের ১ সেপ্টেম্বর ২০০৬ বা তার পরে তারা অনূর্ধ্ব ১৬ দলে, যারা ২০০৪ বা তার পরে জন্মগ্রহণ করেছেন তারা অনূর্ধ্ব ১৮ দলে খেলার সুযোগ পাবেন।
- খুলেছে পর্যটনের দুয়ার/ জেলার পর্যটন স্পটগুলো আগের রূপে ফিরেনি
- মাস খানেক পরই বিদ্যুৎ ঘাটতিসহ সবকিছুই ঠিক হয়ে যাবে -পরিকল্পনামন্ত্রী


