স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ডলুরা বালাট, বর্ডারহাট রোড ভায়া সৈয়দপুর কোনাবাড়ী এবং ফেনাবিল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসাবহ।
সদর উপজেলা স্থানীয় সরকার বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে। এক কিলোমিটার রাস্তা উন্নয়নে ৭৮ লাখ টাকা ব্যয় করা হবে।
এ সময় পীর মিসবাহ বলেন,‘গ্রামীণ অবকটামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। গ্রামের মানুষের উন্নয়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার মেয়াদ কালের মধ্যে প্রতিটি গ্রামকে পাকা রাস্তায় আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক আহমেদুজামান হাসান, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, জেলা
জাতীয়পার্টি নেতা হাজী হেলাল, আ.লীগ নেতা নাদির শাহ, জাতীয়পাটি নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, সাজিুদুর রহমান, সাবেক মেম্বার মোমেন মিয়া প্রমুখ।
- ফেনারবাঁকের আ.লীগের প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীদের উত্তপ্ত বাক্যবিনিময়
- খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন -মিলন


