বিন্দু তালুকদার
‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরার লক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন তিন দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করেছে। মেলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কাজ, সাফল্য ও অর্জন তুলে ধরা হয়েছে।
এদিকে মেলার সার্বিক প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।
মেলাকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাস্তবায়ন করতে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ও ৬১টি স্টল। স্টলগুলোতে জেলার সকল সরকারি দপ্তর সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরবেন। এছাড়া মেলায় তিনটি পিঠার স্টল রয়েছে। জানা গেছে, জেলা উন্নয়ন মেলায় জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপি উন্নয়ন মেলার প্রথম দিন আজ সোমবার বেলা ১০ টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হবে। বেলা ১১ টায় মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হবে। বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্নয়ন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একমাত্র তথ্য প্রযক্তির জ্ঞানের ব্যাপক প্রসারই ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ করতে পারে বিষয়ে বিতর্ক প্রযোগিতা। বিকাল ৩ টা থেকে ৪ টা ১০ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪ টা ১০ মিনিট থেকে সোয়া ৫ টা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ ও নাগরিক সেবার উদ্বোধন, এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভবনা- প্রধানমন্ত্রী মেখ হাসিনার পরিকল্পনা ও মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা। সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা। সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের তৃতীয় দিন বুধবার বিকাল সাড়ে ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রূপকল্প ২০২১ ও ২০৪১ আমাদের প্রস্তুতি ও করনীয়, দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য বিষয়ে আলোচনা সভা। সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খায়রুল হুদা চপল বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের সামনে তোলে ধরার লক্ষে জেলা উন্নয়ন মেলার আয়োজন একটি মহান উদ্যোগ। সৃজনশীল ও সুন্দর এই উদ্যোকে সুষ্ঠু পরিবেশে বাস্তবায়ন করতে জেলা প্রশাসনকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড, প্রধানমন্ত্রীর সকল সাফল্য ও অর্জন এক নজরে মেলার মাধ্যমে তোল ধরার লক্ষ্যে জেলা উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরেছে। উন্নয়ন মেলা ঘুরে সবাই সরকারের সকল উল্লেখযোগ্য সকল উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র দেখতে পারবেন। এছাড়া মেলায় শিক্ষা-সংস্কৃতি ও পিঠার স্টল থাকবে। আলোচনা সভা হবে ও সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।’ উন্নয়ন মেলা ঘুরে দেখার জন্য সকলকে আসার আহবান জানান তিনি।
- উন্নয়ন মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপন
- দোয়ারায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাস জমিতে দোকানপাট নির্মাণ


