বর্ষসেরা প্রতিনিধি আকবর হোসেন

লিপসন আহমদ
দৈনিক সুনামগঞ্জের খবরের ২০১৬ খ্রিস্টাব্দের বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত স্টাফ রিপোর্টার সাংবাদিক আকবর হোসেন। দৈনিক সুনামগঞ্জের খবরের নির্বাচকম-লী আকবর হোসেনকে এবার বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত করেছেন। প্রসঙ্গত. দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষসেরা প্রতিনিধির পুরস্কার প্রদানে পৃষ্ঠপোষকতা করছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক অ্যাড. রনেন্দ্র তালুকদার পিংকু।
আজ জেলা শিল্পকলা একাডেমী’র হাছন রাজা মিলনায়তনে বর্ষপূর্তির সুধি সমাবেশে এই পুরস্কার তুলে দেবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।