বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক ২ দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে বুধবার প্রশিক্ষন সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মশিউর রহমান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা শামছুল আলম বিধু।
প্রশিক্ষনে ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। সমাপনীতে অনুষ্ঠানে প্রতি কৃষককে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের উপহার লালশাক, মুলা, টমেটো, শিম, পালংশাক সহ ২০ জাতের শাক সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়।