হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে আব্দুল আউয়াল (৬৮) নামের এক ব্যক্তির স্বাভাবিক মৃত্যুকে খুনের মামলা সাজিঁয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রামের নিরীহ শতাধিক লোককে আসামী করায় চিকারকান্দি গ্রামে বুধবার দুপুরে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. ফজলু মিয়ার স্ত্রী সুজিনা ্েবগম, আব্দুল আলিমের স্কুল পড়–য়া মেয়ে ফারহানা ইসলাম মুন্নী, রাহেলা বেগম, সুভা বেগম প্রমুখ। মানববন্ধনে তারা জানান, ৪ জুন উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মাঠে মারামারির ঘটনা ঘটে। ওইদিন নিজ বাড়িতে আব্দুল আওয়াল মৃত্যুবরণ করেন। কিন্তু একটি পক্ষ এই স্বাভাবিক মুৃত্যুকে খুনের মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করছে। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।