স্টাফ রিপোর্টার
আগামী ১৭ জানুয়ারি শুক্রবার সুনামগঞ্জে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। ঐ দিন দুপুরে তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ডুবন্ত বাঁধের মেরামত কাজ পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব আফছানা বিলকিস।
১৮ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ডুবন্ত বাঁধের মেরামত কাজ পরিদর্শন করবেন। এসময় তিনি তাহিরপুর উপজেলার বাউলাই নদীতে বাস্তবায়িত ড্রেজিং কাজ পরিদর্শন করবেন।


