শিল্প সচিব আসছেন আগামী ১৭ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
আগামী ১৭ জানুয়ারি শুক্রবার সুনামগঞ্জে আসছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম। ঐ দিন রাত ৮টায় তিনি ছাতক সিমেন্ট কোম্পানী লি. এবং ছাতক সিমেন্ট (ওয়েট প্রসেস থেকে ড্রাইপ্রসেসে রূপান্তরকরণ) প্রকল্পের কর্মকর্তাদের সাথে আইএপি সংক্রান্ত সভায় যোগদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব দীপঙ্কর রায়।
১৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি ছাতক সিমেন্ট কোম্পানী লি. পরিদর্শন করবেন। সকাল সাড়ে ৯টায় সিমেন্ট কোম্পানী লি. এর বোর্ড রুমে ছাতক সিমেন্ট কোম্পানী লি. এবং ছাতক সিমেন্ট (ওয়েট প্রসেস থেকে ড্রাইপ্রসেসে রূপান্তরকরণ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।
দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিটার অফিস পরিদর্শন, কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি। বিকাল ৩টায় বিসিক শিল্পনগরী সুনামগঞ্জের বোর্ড রুমে স্থানীয় প্রশাসন এবং সুনামগঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন সচিব।