স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সঠিকভাবে হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করতে হবে। বাঁধ নির্মাণ কাজে কারো প্রতি কোন ধরনের স্বজনপ্রীতি দেখানো যাবে না। প্রকল্পের সভাপতি সেক্রেটারী যদি দলের নেতাকর্মীদের নিকটাত্মীয় হয় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন গত শুক্রবার দুপুরে মাটিয়ান হাওরের বনুয়া ক্লোজার বাঁধ নির্মাণ কাজের পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কাজের পিআইসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
বনুয়া ক্লোজার বাঁধ নির্মাণ কাজের ধীর গতি দেখে তিনি বাঁধ নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা ও প্রকল্প কমিটির সভাপতি ও সেক্রেটারীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর ও বর্ধিত গুরমার হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেন। এ সময় তাহার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা প্রকৌশলী, মো. ইকবাল কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ পাবেল, সার্ভেয়ার জাহিদুল ইসলাম জনি, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক শওকত হাসান, ইউপি সদস্য মিয়া হোসেন,যুবলীগ নেতা শিপন মিয়া, আঙ্গুর মিয়া, কয়েস মিয়া প্রমুখ।


