লিপসন আহমদ
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আয়োজনে শহরের আবুল হোসেন মিনালায়তনে বুধবার সকালে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু সিদ্দিকী রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভী বাজারের মহিলা সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা যুব লীগের আহবায়ক খায়রুল হুদা চপল, ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুজিবুল্লা ফরহাদ, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল বছির, আলহেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবুল কালাম ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মঞ্জুরুল আলম মজুমদার।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যারা ইসলাম ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছে, তারা কেউ রক্ষা পাবে না। বাংলাদেশের মানুষ সহজ সরল, এই সহজ সরল মানুষগুলোর উপর জঙ্গিরা হামলা চালাচ্ছে। প্রধানমন্ত্রী যে রকম দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, জঙ্গিরা তা সহজে মেনে নিতে পারছে না। তাই জঙ্গিরা এভাবে ধংসের লীলায় মেতে উঠেছে। বক্তারা আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন বোকা নয়, তারা এখন খুব সচেতন। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে, আমাদের ছেলে-মেয়েরা কি করছে তারা কোথায় যাচ্ছে, পাড়ায় পাড়ায় সকলকে জঙ্গি মুক্ত কমিটি গঠন করতে হবে।
- জনদুর্ভোগ চরমে অভিভাবকহীন ঐতিহ্যবাহী সাচনাবাজার
- ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জেলার অবস্থা অবহিত করা হলো


