স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অটো-মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি জেলা কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের মুক্তারপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটো-মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জিয়াউল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আশরাফুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, মো. রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুফি মিয়া, মো. ফারুক আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম, দপ্তর সম্পাদক মো. সফর আলী, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুল মতিন চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, মো. মুজাহিদুল ইসলাম, মো. ছালিকুর রহমান, মো.ছালিক মিয়া, মো. মজনু মিয়া, মো. আলম মিয়া, মো.শাহজাহান, সুমন রায়, মো. জমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বের আগে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সদস্যদের। সভায় ৩ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট এই সংগঠনের কার্যক্রম আগামী দিনে আরো গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।
- শিক্ষকদের আন্তরিকতা ও ভালবাসাই পারে শিশুদের বিদ্যালয়মুখী করতে
- রিক্সা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ


