বাংলাদেশ সারা বিশ্বের আদর্শ -এমএ মান্নান

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘আমাদের সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। বাংলাদেশ আজ সারা বিশ্বের একটি আদর্শ।’ শুক্রবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সেবক হয়ে সারা জীবন কাজ করে যেতে চাই। সে জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, ৫কোটি টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী      
সৈয়দপুর গ্রামে সৈয়দপুর আদর্শ কলেজের ৪ তলা ভবন নির্মিত হবে। আপনাদের দোয়ায় আমার এই ৭টি বছরের দায়িত্বে শিক্ষার উন্নয়নে ব্যয় করেছি।
তিনি সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত জগন্নাথপুরের বিভিন্ন রাস্তার প্রসঙ্গ তুলে ধরে বলেন ইতোমধ্যে ক্ষতিগস্ত সড়কগুলোতে সংস্কার কাজ শুরু হয়েছে। হতাশ হওয়ার কোন কারণ নেই। ক্ষোভ এবং হতাশায় ক্ষতি হবে। বুকে বল রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জগন্নাথপুরসহ সারা দেশের যোগাযোগ শিক্ষাসহ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনার নির্দেশ বড় বড় সেতু,  ব্রীজ, কালভার্ট নির্মিত হচ্ছে।
প্রতিমন্ত্রী এমএ মান্নান শিক্ষার্থীদের সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মেধাভিত্তিক শিক্ষার্জনে মনোযোগী হওয়ার আহবান জানান। এছাড়াও এ কলেজটিকে ডিগ্রী কলেজে উন্নীতকরণসহ এমপিওভূক্তকরণের প্রতিশ্রুতি দিয়ে সৈয়দপুর আদর্শ কলেজকে বাস্তবিক আদর্শ কলেজ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সৈয়দপুর আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
কলেজের অধ্যক্ষ অ্যাড. আব্দুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারী মল্লিক শাকুর ওয়াদুদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, প্রভাষক মিজান আহমদ, প্রভাষক সমীর সুত্রধর, প্রভাষক আবুল ফজল মুন্না প্রমুখ।
এদিকে সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।  
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। এছাড়াও সভায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশ্বনাথ
এদিকে শুক্রবার বিকেলে বিশ্বনাথ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আল-ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ একে এম মনোহর আলী।
স্বাগত বক্তব্য রাখেন তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মখব্বির আলী, শিক্ষানুরাগী অ্যাডভোকেট খালেদ হোসেন, আকতার হোসেন, ইসমাঈল হোসেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত শহিদ মিনারের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এম. মান্নান এমপি।