সু.খবর রিপোর্ট
সারা দেশের ন্যায় জেলার বিভিন্ন উপজেলা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
দিরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ
দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, রঞ্জন রায়, নুরুল ইসলাম, বিকাশ রায়, সরবিন্দু দাস, সায়েল চৌধুরী, উজ্জল মিয়া প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজনের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরানের সভাপত্বিতে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান ভূইয়া, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শ্যামল চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হক, শিক্ষক মইন উদ্দিন, নোমান আহমদ, বাপ্পি দে, সালেহা পারভীন, শিক্ষার্থী বিশাল কৃষ্ণ দাশ, মাহিদুল ইসলাম প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী ভূমি কমিশনার প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হলরুমে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিমের পরিচালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি তদন্ত মো.ছাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনফর আলী, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মৌলানা জিয়া উদ্দিন আহমদ, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মদরিছ আলী, উপজেলা শিক্ষা অফিসার মো.আবু রায়হান, নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, দোয়ারাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুলশি রানী দে, সহকারী শিক্ষক সবিতা রানী দাস, বিভা রানী দাস, বিধান চন্দ্র দাস প্রমুখ।
দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ হলরুমে দাতা কমিটির সদস্য সারদা কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যপক মো.ছাদেকুর রহমান,হিমাংশু দাস, শের মাহমুদ ভুইয়া,মো.নুর আহমদ, সুজন কুমার দাস, গোলাম তৌফিক, অফিস সহকারী সুধাংশু শেখর দাস, মো. মিজানুর রহমান প্রমুখ।
ধর্মপাশা
শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি ধর্মপাশা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোতাহার হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শামীম আহমেদ মুরাদ ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমূখ। এর আগে সকাল নয়টায় শিশুদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগের সকাল সাড়ে এগারটায় স্থানীয় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলী আকবর। বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, আকিকুর রহমান, শামীম আহমেদ ও ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার প্রমূখ।
এ দিকে ধর্মপাশা উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেনের সভাপতিত্বে ও সেলবরষ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা যুবলীগ নেতা এ.এইচ. এম. ওয়াসিম, এম.আর. খান পাঠান, রাসেল আহমদ, মাসুম আহমেদ, সদর ইউপি যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হাসান আহমদ কামরান, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও জাকির হোসেন তালুকদার প্রমুখ।
ছাতক
ছাতকে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ কেজি ওজনের জন্মদিনের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এ উপলক্ষে শিক্ষকার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, ছাতক থানার ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুস সহিদ হোসেন, প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, ইসলামিক ফাউন্ডেশনের মাও. জয়নাল আবেদীন, শিক্ষক নিত্যরঞ্জন দাস, কফিল উদ্দিন প্রমুখ।
এছাড়াও ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা এবিএম পলাশ ও হাবিবুর রহমান সাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য কৃপেশ চন্দ, সেচ্ছাসেবকলীগ নেতা সাকের রহমান বাবুল, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, সায়েস্তা তালুকদার রবি, মাহবুব আলম, লাহিন আহমদ, আব্দুল আলীম, নাজমুল আহমদ, তোফায়েল আহমদ, তারেক আহমদ, আল আমিন, বদরুল ইসলাম, আকরামুল হোসাইন, আহমদ পাশা প্রমুখ। সভার আগে জন্মদিনের কেক কাটেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিশ্বম্ভরপুর
সকালে উপজেলা স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তপক অর্পন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানার পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম, আ’লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমূখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সকাল থেকে দুপুর পর্যন্ত সকল স্বাস্থ্যকেন্দ্র পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ইসলামী ফাউন্ডেশন র্যালিসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন।
বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজন আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
শিক্ষক মহিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিবিডি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম, আ.লীগ সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
তাহিরপুর
তাহিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
সকাল ৯টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণমিলনায়তন কেন্দ্রে উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলার ২৪টি উচ্চ বিদ্যালয়, ৪টি কলেজ ও ৫টি মাদ্রাসায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ।


