বাংলাবাজার ইউপিতে নৌকার সমর্থনে ৫ ইউপি চেয়ারম্যানের প্রচারণা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম আবুল হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে বৃহস্পতিবার দিনব্যাপী গণ সংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ছাতক উপজেলার নব-নির্বাচিত ৫ চেয়ারম্যান।
সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে  ও হাট-বাজারে নৌকার সমর্থনে ব্যাপক প্রচার-প্রচারণায় অংশ নেন ছাতক উপজেলা থেকে নির্বাচিত ৫ চেয়ারম্যান ও ছাতক-দোয়ারা উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ। দিনব্যাপী নেতৃবৃন্দ হকনগর, চৌধুরীপাড়া, কলাউড়া মার্কেট, বাংলাবাজার, বাশঁতলাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভার মাধ্যমে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
 সকালে মুক্তিযুদ্ধেরর সাবসেক্টর ঐতিহাসিক বাঁশতলায় মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে নৌকার পক্ষে প্রচারণা শুরু হয়।
প্রচার-প্রচারণায় অংশ নেন শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, আ.লীগ নেতা এমাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, ছাতক সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, নোয়ারাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালেক রাজা, কালারুকা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অদুদ আলম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ প্রমুখ।