গানের সম্রাট বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) ১১৮ তম জন্মবার্ষিকী আগামীকাল ৬ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে দিনভর সুনামগঞ্জ জেলা সহ ঢাকা-সিলেট ও দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও কামালগীতি পরিবেশনের আয়োজন করা হয়েছে।
বিকাল ৩টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর আব্দুল হাই মিলনায়তনে (পুরাতন শিল্পকলা একাডেমী) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কামাল পাশা স্মৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাউল কামাল পাশা দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে ১৯০১ সালের ৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৬ মে এই গানের সম্্রাটের মৃত্যু হয়। শুধু গান রচনাই নয় ঐতিহাসিক নানকার আন্দোলন, ৪৭ এর গণভোট আন্দোলন, ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪‘র যুক্তফ্রন্ট নির্বাচন, ৭০ এর পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক নির্বাচন উপলক্ষে হাওরাঞ্চলে গণসংযোগে আগত আওয়ামীলীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভামঞ্চে নৌকার পক্ষে গণসঙ্গীত পরিবেশন এবং ৭১এর মুক্তিযুদ্ধে টেকেরঘাট ও সেলা সাবসেক্টরের বিভিন্ন মুক্তিফৌজ ক্যাম্পে পাক বাহিনীর বিরুদ্ধে জীবনবাজী রেখে যুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধাদের উৎসাহিত করে জাগরনী গান পরিবেশনের পাশাপাশি এই শিল্পী স্বাধীকার স্বাধীনতা ও স্বায়ত্বশাসনের পক্ষে নিরলস শ্রম সাধনা অব্যাহত রাখেন।
প্রেস বিজ্ঞপ্তি
- পাহারাদাররা জেলেদের সহায়তা করে
- জামালগঞ্জের সুরমা নদীতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন


