স্টাফ রিপের্টার
বাউল শাহ্ আব্দুল করিমের ১০৫ তম জন্মদিন উপলক্ষে উজানধলের জন্মভিটায় সোমবার সন্ধ্যা থেকে বাউল আসর বসেছে। বিভিন্ন এলাকা থেকে বাউল ভক্তরা এসে সমবেত হয়েছেন উজানধলের শাহ্ আব্দুল করিমের বাড়িতে।
সন্ধ্যা থেকে বাউল আসরে গান পরিবেশন করেন শাহ্ আব্দুল করিমের ছেলে শাহ্ নূর জালাল, বাউল রনেশ ঠাকুর, মুক্তিযোদ্ধা শিল্পী কাইয়ুম শাহ্, ফয়সল আহমদ, হোসেন আহমদ, মঞ্জুর মিয়া, সুরমা বেগম, শারমিন আক্তার, শিল্পী ঝলক প্রমুখ। রাতভর চলবে বাউল আসর।
এর আগে বাউল শাহ্ আব্দুল করিমের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।


