বাগলী বাজারে অগ্নিকান্ড

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত বাগলী (বীরেন্দ্রনগর) বাজারে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা যায়, শনিবার ভোর রাতে বাগলী বাজারের পশ্চিমের গলির খালেক মোশারফের মালিকানাধীন ভাড়া দেয়া আয়নাল হকের মিষ্টির দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তেই অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী রজব আলীর মনোহারী দোকান ও আ. রাজ্জাকের দোকান কোটায় আগুন লেগে পুড়ে যায়। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতংকে তাদের দোকানের   মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেন। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের সদস্য আবুল হোসেন খান, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাগলী বাজার বণিক সমিতির সভাপতি খালেক মোশারফ জানিয়েছেন, অগ্নিকা-ে ঘটনায় তিনটি দোকানঘরের আসবাবপত্র-মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।