স্টাফ রিপোর্টার
ভারতের রেকর্ডিং কোম্পানীর Tone & Tune ব্যানারে বাজারে আসছে ‘কলংক তোমার নামে’ অ্যালবাম। সুনামগঞ্জের জনপ্রিয় কন্ঠশিল্পী নিখিল পুরকায়স্থ সহ ভারত ও বাংলাদেশের শিল্পীরা গান গেয়েছেন এই অ্যালবামে। সিলেটের জনপ্রিয় লোকসংগীত নিয়ে এই অ্যালবাম প্রকাশিত হবে আগামী ডিসেম্বরে। ভারতের আসাম রাজ্যের গোয়াহাটিতে সিলেটি সম্মিলনীর অনুষ্ঠানে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সিলেটি সম্মিলনী পরিষদকে।
ভারতের বিশিষ্ট সংগীত পরিচালক পলাশ চৌধুরীর পরিচালনায় বলিউডের সুপারস্টার জুবীন গর্গ সহ ভারত বাংলাদেশের ১০ জন স্বনামধন্য কণ্ঠশিল্পী অ্যালবামে গান করেছেন।
নিখিল পুরকায়স্থ অ্যালবামে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের একটি গান গেয়েছেন। রাধারমণের জনপ্রিয় গান ‘আইজ কেন রে প্রাণের সুবল’ গানটিতে নিখিল পুরকায়স্থের সহশিল্পী হিসেবে ছিলেন সুনামগঞ্জের আরেক জনপ্রিয় শিল্পী দেবদাস চৌধুরী রঞ্জন। সুনামগঞ্জের প্রয়াত শিল্পী হিতাংশু তালুকদার (অপু) কে উৎসর্গ করে গানটি গেয়েছেন তারা।
- বিশ্বম্ভরপুরে শাহ্ আরেফিন (র:) দরগায় মাদক বন্ধের আবেদন
- দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিক থেকে রোগীকে বের করে দেয়ার অভিযোগ


