বাতিঘর সংস্কৃতিচর্চা কেন্দ্রের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাতিঘর সংস্কৃতিচর্চা কেন্দ্র । এ উপলক্ষে শনিবার বিকালে শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনে প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন হয়। এখানে আবৃত্তি, নৃত্য, সংগীত, অভিনয় ও চিত্রাংকন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করনা হবে।
থিয়েটার সুনামগঞ্জে উপদেষ্টা দেওয়ান নাহিদ হাসান চৌধুরী সভাপতিত্বে ও বাতিঘরের অভিনয় প্রশিক্ষক পল্লব ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদের বখ্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, বাতিঘরের আবৃত্তির প্রশিক্ষক শেখ রবিউল ইসলাম পুলক, বাতিঘরের পরিচালক দেওয়ান গিয়াস চৌধুরী, ইত্তেফাকের সহ সম্পাদক তাওসিফ মোনাওয়ার ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, রঙ্গালয়ের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস, বাতিঘরের নৃত্যের প্রশিক্ষক দীপান্বিতা দে হিয়া, চিত্রাংকনের প্রশিক্ষক সানজিদা আক্তার, শাহ্ জুনায়ের আহমেদ সৃজন, থিয়েটার সুনামগঞ্জের নাট্যকর্মী মাজহারুল ইসলাম সোহাগ, জাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম শিপন, কাঞ্চন দাস, আমিনুল নাঈম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জ অনেকদিকেই পিছিয়ে পড়েছে। এ ধরণের সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুনামগঞ্জের সংস্কৃতির সুনাম আরও ছড়িয়ে দিবে। বাতিঘরের মাধ্যমে শিক্ষার্থীরা সংগীত, নৃত্যু, আবৃত্তি, চিত্রাংকন ও অভিনয় শিক্ষার মাধ্যমে নিজেদের যেমন সমৃদ্ধ করবে ঠিক তেমনি সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনও সমৃদ্ধ হবে।