বাদাঘাটে হাতকড়াসহ আসামীর পলায়ন, অতঃপর গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া নিয়ে পালিয়ে গিয়েছিল হত্যা মামলার আসামী। পলাতক আসামীর নাম শফিকুল ইসলাম (৩২)। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মহি উদ্দিনের ছেলে। বুধবার সন্ধ্যায় উপজেলায় বাদাঘাট পুলিশ ফাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০ টায় আবার তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চম্পক দাম বুধবার সন্ধা      
সোয়া ৬ টায় বাদাঘাট থেকে মানিক মিয়া হত্যা মামলার পলাতক আসামী শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। ফাঁড়িতে নিয়ে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শাহরিয়ারের কাছে তাকে রাখা হয়।  এসময় তার আরেক সহকর্মী শাহরিয়ারকে পানি আনতে বললে চতুর শফিকুল হ্যান্ডকাপ নিয়ে কৌশলে ফাঁড়ি থেকেই পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে এসআই চম্পদ দাম বলেন, আসামীকে থানায় পাঠানোর জন্য সিসি লিখায় ব্যস্ত ছিলাম। বাহিরে সেন্ট্্িরর দায়িত্বে থাকা কনস্টেবলের কাছ থেকে আসামী শফিকুল হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উল্ল্যেখ, গত বছরের ২ নভেম্বর রাতে উপজেলার বাদাঘাট বাজারের পান দোকানী মানিক মিয়াকে চাল পড়া দিয়ে চোর শনাক্ত করা করা হয়। পরে লোকলজ্জায় আত্মহনন করেন তিনি। এঘটনায় মানিকের পরিবার হত্যার অভিযোগ এনে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চম্পক দাম ৮ জনকে অব্যাহতি প্রদানের আবেদন জানিয়ে প্রধান আসামী শফিকুলসহ তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।
হাতকড়া সহ আসামী পালিয়ে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন তাহিরপুর থানার ওসি নন্দর কান্তি ধর।