পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বাস ও লেগুনা শ্রমিক দ্বন্দ্বে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা বন্ধ ছিলো। আঞ্চলিক মহাসড়কে উপজেলার পাগলা বাজার এলাকায় গাড়ি চলাচলের দূরত্বসীমা নিয়ে দ্বন্দ্বে প্রায় একঘন্টারও বেশি সময় রাস্তা বন্ধ ছিলো। এসময় রাস্তার উভয়পাশে আটকে থাকা অসংখ্য ছোটবড় যানবাহনের দীর্ঘ লাইন তৈরী হয়েছিল। যাত্রীরা পড়েছিল চরম দুর্ভোগে। পরে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামের আশ্বাসে অবরোধ তুলে নেয় উভয় দলের শ্রমিকবৃন্দ।
বুধবার বিকেলে এ ঘটনায় চরম উত্তেজনা ছিলো উভয়পক্ষের শ্রমিকদের মাঝে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, জেলা সদরের লেগুনাস্ট্যান্ড থেকে পাগলা বাজার, পাগলা থেকে ছয়হাড়া, পাগলা-জাউয়া বাজার পর্যন্ত যান চলাচলের জন্য বহুদিন ধরে দাবী করে আসছে লেগুনা শ্রমিক-মালিকবৃন্দ। বিপরীতে বাস মালিক সমিতি লেগুনা শ্রমিকদের সরকারের বিধি অনুযায়ী ১৪ কি. মি. ভিতরে থাকার দাবি করে আসছে। বর্তমানে উভয়পক্ষ তাদের দাবি বাস্তবায়নে উদ্যত হলে এ ঘটনা ঘটে। দাবি আদায়ে প্রথমে লেগুনা শ্রমিকরা রাস্তা অবরোধ করলে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে সাথে সাথে বাসের শ্রমিকেরা অবরোধ করে। এতে ঘণ্টাব্যাপি বন্ধ ছিলো আঞ্চলিক এ মহাসড়কের যান চলাচল।
এ ব্যপারে বাস- মিনিবাস মালিক সমিতির সাধারণ স¤পাদক জুয়েল আহমদ জানান, আমাদের আলাদা কোন দাবি নেই। আমরা চাই সিলেট-সুনামগঞ্জ, সুনামগঞ্জ-দিরাই, ছাতক ও জগন্নাথপুর রাস্তায় সরকারীবিধি মোতাবেক লেগুনা তার দূরত্বসীমা ১৪ কি. কি. ভিতরে থাকবে। তাদের যতটুকু অনুমোদন আছে ততটুকুতেই থাকবে।
লেগুনা শ্রমিক-মালিক মোস্তাক উদ্দিন বলেন, ‘এর আগেও আমরা জাউয়া-পাগলা, সুনামগঞ্জ-ছয়হাড়া রোডে লেগুনা চালিয়েছি। কাছের যাত্রীরা বাসে উঠতে পারে না, তারাও নেয় না। তাই আমরা নির্দ্বিধায় আমাদের ছোট লেগুনা চালাতে চাই। কিন্তু বাস শ্রমিকরা আমাদের বাধা দেয়, আমাদের চালকদের মারধর করে। তাই আমাদেন দাবি আদায়ে অবরোধ করেছিলাম। পুলিশ ও উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালামের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘উভয়পক্ষের সাথে আলাপ করে খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মাজহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তা অবরোধ মুক্ত করেছি। এখন আর কোনো সমস্যা নেই।’
- বাদাঘাটে হাতকড়াসহ আসামীর পলায়ন, অতঃপর গ্রেফতার
- প্রাথমিকে ৬ষ্ঠ শ্রেণী চালু হবে কি না দ্বিধাধন্দ্বে শিক্ষার্থী ও অভিভাবকরা


