বাদাঘাট ইউপির খেলাফত মজলিসের কমিটি গঠন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। মাও. বাছির উদ্দিনকে সভাপতি, মো. জালাল উদ্দিন সরকারকে সিনিয়র সহ সভাপতি, মাও. নুরুল আলম নুরীকে সাধারণ সম্পাদক এবং হাফেজ আনোয়ার হুসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার দুপুরে শক্তিয়ার খলা বাজার জামে মসজিদে সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাও. মুছা মোল্লার সভাপতিত্বে ও জেলা শাখার নির্বাহী সদস্য মাও. মীর মুফাজ্জল হুছাইনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন খেলাফত মজলিসের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাও. আমিন উদ্দিন ভূঁইয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আবুল বাশার, মাও. মস্তফা কামাল ও মাও. আব্দুল আলিম প্রমুখ।