বিশ্বম্ভরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২৬ মার্চ থেকে ১ই এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসুচীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। শুক্রবার মতবিনিময় সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপি   কার্যক্রম শেষ হয়।
প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি নেছার আহমদ নেছার, কাজী সমিতির প্রতিনিধি কাজী সালেহ আহমদ, বিশিষ্ট লেখক আব্দুল গনী আনসারী, দুর্নীতি প্রতিেিরাধ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ ।
সপ্তাহব্যাপি কর্মসুচীর মধ্যে ছিল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্বৃতি সৌধে পুস্প স্থবক অর্পণ, সততা সংঘ ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিসপ্লে প্রদর্শন, শপথ বাক্য পাঠ। ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, মানববন্ধন, র‌্যালি ও মতবিনিময় সভা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী অফিসার।