বারেকের টিলায় স্থাপনা ও টেকেরঘাটে ডিসি পার্ক হবে

স্টাফ রিপোর্টার
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ট্যাকেরঘাটের নিলাদ্রী এলাকায় সরকারি ভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক ও দৃষ্টিনন্দন একটি পার্ক নির্মাণ করা হবে। এলক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে        
জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ‘ডিসি পার্ক’ নামে এই পার্কটি তৈরি করা হবে। বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই বিষয়টি জানান জেলা প্রশাসক।
তিনি আরো বলেন,‘পর্যটন কর্পোরেশন সুনামগঞ্জের হাওর নিয়ে একটি পর্যটন এলাকা গড়ে তুলতে ইচ্ছুক। সম্প্রতি পর্যটন কর্পোরেশনের একজন পরিচালক সুনামগঞ্জের হাওর-বাওর সরেজমিনে পরিদর্শন করে গেছেন। তাহিরপুরের বারেকের টিলা এলাকায় পর্যটনের জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। স্থাপনা নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ হয়েছে। পরবর্তীতে আরো বেশী বরাদ্দ হবে এবং পর্যটকদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অবকাঠামো তৈরি হবে।’