স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী বাছাইয়ে বালিজুড়ি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার উপজেলার বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়।
উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তোষা মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ।
সভায় বালিজুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কে প্রার্থী হতে চান জানতে চাওয়া হয়। এমন প্রশ্নের জবাবে বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা যুবলীগ আহবায়ক সামায়ুন কবীর, বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, সোহেল মিয়া ও বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান সহ ৫ জন প্রার্থী প্রার্থীতা ঘোষণা করেন।
এরপর সভায় বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকগণ এককভাবে আতাউর রহমানের নাম ঘোষণা করেন। তাদের এমন ঘোষণার পর ৫ প্রার্থী একত্রিত হয়ে হাতে হাত রেখে আতাউর রহমানকে একক প্রার্থী করতে সম্মতি প্রকাশ করেন।
- বরযাত্রীবাহী গাড়ী দুর্ঘটনায় ৩ শিশু নিহত
- খেলার মাঠের পাকিস্তান প্রীতি খেলাচ্ছলে উড়িয়ে দেয়ার মতো নয়


