বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে আহত ১১

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের গবিন্দপুর পয়েন্টে  বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধার দিকে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা ও সুনামগঞ্জ বাস স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাসের মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে উভয় গাড়িতে থাকা ব্যাংক কর্মকর্তা সহ ১১ জন যাত্রী আহত হন।  
এর মধ্যে গুরুতর আহত তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলা নিউজকে জানান, আজ রাতে সদর উপজেলার গবিন্দপুর পয়েন্টে এ বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত তিন জনকে সিলেটে পাঠানো হয়েছে।