বাহাড়া ইউপির নতুন পরিষদের প্রথম মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণের পর ইউনিয়নের গণমান্য ব্যক্তিদের নিয়ে পরামর্শমূলক ও মতবিনিময় সভা করেছেন। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান     বিধান চন্দ্র চৌধুরীর সভাপতিত্ব ও পরিষদের সচিব বিপ্লব চন্দ্র দাসের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোপিকা রঞ্জন দাস, শাল্লা ডিগ্রি কলেজের প্রভাষক তরুণ কান্তি দাস, শাহেদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ আহমদ দুলাল, প্রেসক্লাব সভাপতি পিসি দাস, সাংবাদিক বাদল চন্দ্র দাস।