জাউয়াবাজার প্রতিনিধি
বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বীজ ব্যবসায়ীদের এক সভায় ৩১সদস্য বিশিষ্ট বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
আশরাফুর রহমান চৌধুরীকে সভাপতি (ছাতক), সিনিয়র সহ-সভাপতি
কদরিছ খান (ছাতক), সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম লিটু (সিলেট), সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন (সুনামগঞ্জ), ৪ জন সহ সভাপতি, ৪জন যুগ্ম সম্পাদকসহ ৩১সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।

