সাম্প্রতিক সময়ে হাওরের দুর্বল বাঁধ ভেঙে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার প্রধান ফসল বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার পর বিভিন্ন মহল থেকে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জোরালো হচ্ছে। হাওরপাড়ের লক্ষ লক্ষ কৃষক এখন ফসল হারিয়ে দিশেহারা। এখনও স্থানে স্থানে হাওর ডুবছে। জেলার বোরো উৎপাদনের ভা-ার বলে খ্যাত দেখার হাওর, শনির হাওর, বরাম হাওর, চন্দ্র সোনারতাল হাওর, জাওয়ার হাওর, করচার হাওর, নলুয়ার হাওর ইত্যাদি হাওরে প্রায় সম্পূর্ণভাবে ফসল হানি ঘটেছে। যেসব হাওরে এখনও কিছু ধান অবশিষ্ট রয়েছে সেখানেও শ্রমিক সংকটের কারণে কৃষকরা বিপাকে রয়েছেন। জেলাজুরে এত ব্যাপক ফসল হানির পর এই জেলাকে দুর্গত এলাকা গোষণার দাবি অবান্তর কোন বিষয় নয়। বরং জেলার কৃষক ও কৃষির উপর নির্ভরশীল পরিবারগুলোকে বাঁচিয়ে রাখার এটাই হবে উৎকৃষ্ট পদক্ষেপ। কিন্তু সরকারিভাবে জেলার ফসলহানিজনিত প্রকৃত ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপণে এখন পর্যন্ত আমরা কোন বলিষ্ট পদক্ষেপ দেখতে পাইনি। সরকার তার নির্ধারিত সোর্স থেকেই যাবতীয় তথ্য উপাত্ত পেয়ে থাকেন। এই তথ্য-উপাত্তের ভিত্তিতেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এখন জেলার কৃষি বিভাগ থেকে যদি প্রকৃত ক্ষয়-ক্ষতির তথ্য উপরে না যায় তাহলে সরকার কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিবেন? তাই আমরা জেলা প্রশাসন ও কৃষি বিভাগকে অনুরোধ করছি ফসল হানির প্রকৃত চিত্র দ্রুত সরকারের যথাযথ দপ্তরে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য।
এই ফসলহানিতে প্রান্তিক কৃষক ও কৃষির উপর নির্ভরশীল পরিবারগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। জেলার ব্যবসা-বাণিজ্যে দারুণ মন্দাবস্থা বিরাজ করবে। মূলত জেলার পুরো অর্থনীতিটাই কৃষি নির্ভর। কৃষি বিপর্যস্থ হলে হাওর এলাকার সব ধরনের আয়ের উৎস সংকুচিত হয়। সুতরাং এবারের ফসল হানির বিশাল বিস্তৃত প্রতিক্রিয়াকে অস্বীকার না করে একে মোকাবিলা কর্ইা হবে উত্তম কর্তব্য। যেসব কৃষক নিজের এক দুই কেয়ার জমি কিংবা অন্যের জমি বর্গা বা রঙজমা এনে চাষবাস করেন তারা ফসল উৎপাদনের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করেন। গ্রামীণ মহাজন, ব্যাংক বা এনজিও থেকে এসব ঋণ গৃহিত হয়। এখন যখন ওই কৃষকদের ফসলহানি ঘটছে তখন কিন্তু তার উপর ঋণ পরিশোধের চাপ কমানো হবে না। ঋণদাতারা কিস্তি ও সুদ পরিশোধের জন্য কৃষকদের উপর চাপ অব্যাহত রাখবেন্। ফসল হারানোর পর এইসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য এখন ঋণ পরিশোধের চাপটি প্রধান সমস্যা হিসাবে গ্রামাঞ্চলে আবির্ভুত হবে। এরপর তাদের দৈনিন্দন জীবন যাপন, বাসস্থান ও জীবনের অন্যান্য প্রয়োজন মিটানোর বিষয়টি সামনে আসবে। সর্বশেষে পরবর্তী ফসল উৎপাদনের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হবে। তবে এই সময়ের মধ্যে ক্ষুদ্র কৃষকরা হয়তো তাদের সর্বশেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিতে বাধ্য হবেন। কৃষকদের এইসব বিড়ম্বনা থেকে রেহাই দেওয়া সরকারের দায়িত্বের অন্তর্গত।
কৃষি, ক্ষুদ্র ও এনজিও ঋণের সুদ মওকুফ, প্রয়োজনে আসল মওকুফ, এক বছরের জন্য ঋণ রিসিডিউল, পুনরায় সহজশর্তে ঋণ বিতরণ এবং কৃষি পুনর্বাসন কর্মসূচী জোরদার করতে এখনই সরকারকে উদ্যোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য জেলার সংসদ সদস্যবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সাথে আরেকটি জিনিসও গুরুত্বসহকারে দেখতে হবে। সেটি হলো বাঁধ নির্মাণে পাউবো ও ঠিকাদারদের দুর্নীতির বিচার নিশ্চিত করা। কারণ নি¤œমানের কাজের ফলে অধিকাংশ বাঁধ পানি আটকানোর সামান্যতম সামর্থ্য দেখাতেও ব্যর্থ হয়েছে। এই বিশাল দুর্নীতির বিচার না হলে সুশাসন বিঘিœত হওয়ার পাশাপাশি একই ধরনের দুর্নীতি চলতেই থাকবে।

