স্টাফ রিপোর্টার
বিএনপির নতুন কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক হুইপ ও প্রবীণ রাজনীতিবিদ ফজলুল হক আছপিয়াকে। ফজলুল হক আছপিয়া ছাড়াও বিএনপির উপদেষ্টা কমিটিতে উপদেষ্টা কমিটিতে সিলেট বিভাগের সিলেট জেলা থেকে স্থান পেয়েছেন আরো ২ জন। তারা
হলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর লুনা ও আবদুল হক।
উল্লেখ্য, জাতীয় সম্মেলনের প্রায় পাঁচ মাস পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কমিটির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ কমিটি করার ক্ষমতা দেয় কাউন্সিলররা। এরপর তিন দফায় ৪২ জনের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বাকিদের নাম ঘোষণা করেন ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ৭৩ জনকে। আগের কমিটিতে এই সংখ্যা ছিল ৩৬ জন।


