ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালিব খান নেতৃত্বাধীন বিএনপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে তাঁদের দলীয় প্রার্থী বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে জমা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নে একক প্রার্থী ও ৩ টিতে একাধিক প্রার্থীর নাম পাঠানো হয়েছে।
ধর্মপাশা সদর ইউনিয়নে সাইফুল ইসলাম কামাল, আনফর আলী, বিল্লাল হোসেন নূরী, সেলবরষ ইউনিয়নে আলী আমজাদ, মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়নে শরিফুল ইসলাম, মোর্শেদ খোকন, জয়শ্রী ইউনিয়নে ইকবাল হোসেন মন্টু, সুখাইড় দক্ষিণ ইউনিয়নে আ. রহিম, সুখাইড় দক্ষিণ ইউনিয়নে নুরুজ্জামান, মধ্যনগর ইউনিয়নে আবদুল কাইয়ূম মজনু, চামরদানি ইউনিয়নে সবুজ মিয়া, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে মাহবুবু ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে
নুরুন্নবীর নাম দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রে জমা হয়েছে।
উপজেলা বিনএপির সাধারণ সম্পাদক আলী আমজাদ ও মধ্যনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম মজনু সুনামগঞ্জের খবর’কে এ তথ্য জানিয়েছেন।
- শহরে দুর্যোগ-দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া
- বিএনপির প্রার্থী বাছাই জামালগঞ্জে চাঁদা দাবির অভিযোগ


