বিএনপি’র মেয়র প্রার্থী মুর্শেদ আলম

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম।
রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে মুর্শেদ আলমের হাতে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন ফরম তুলে দেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতম মিসবাহ, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, সকলের মতামতের প্রেক্ষিতে সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনের জন্য মুর্শেদ আলমের নাম কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র তাকে যোগ্য মনে করে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছে।
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন। ২০ ডিসেম্বর মনোনয়ন দাখিল।