দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মো. শাহিন মিয়া। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা রাজনীতি ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
রবিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি পারিবারিক ও ব্যবসায়ীক কাজে ব্যস্ত হওয়ায় আর বিএনপির রাজনীতির সাথে থাকতে পারছিনা। আমি গ্রামের মানুষ হিসাবে গ্রামের মানুষের সাথে মিলে মিশে থাকতে চাই।
তিনি বলেন, আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। আমাদের দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর আসনের উন্নয়নের রূপকার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির আর্দশ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেলিম আহমদ, জুবেল আহমদ, জামিউল ইসলাম তুরান, আনোয়ার হোসেন ও মতিউর রহমান মতি প্রমুখ।


