স্টাফ রিপোর্টার
বিএনপির নানা অরাজনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দুপুরে শান্তি সমাবেশ হয়েছে। রমিজ বিপণির কার্যালয় চত্বরে অ্যাড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমুখ।
এসময় দলীয় নেতা অমল কান্তি কর, সবুজ কান্তি দাস, সিতেশ তালুকদার মঞ্জু, যতিন্দ্র মোহন, কাওছার আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সহসভাপতি লিখন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড, সরকার পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার সফলতা দেখে বিএনপি-জামায়াত দিশেহারা হয়ে পড়েছে। তাদের কর্মসূচীতে এখন মানুষ সাড়া দিচ্ছে না। এই অবস্থায় জনবিচ্ছিন্ন বিএনপি পথ খুঁজে পাচ্ছে না।


