বিকাশ প্রতারক চক্রের নারীসহ ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের ৩ প্রতারককে আটক করেছে র‌্যাব-৯, সিপিসি-৩। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ র‌্যাব অফিসে সংবাদ সম্মেলন করে আটকচক্রের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন র‌্যাব-৯’এর সেকে- ইনকমান্ড আব্দুল্লাহ্ রাসেল। সংবাদ সম্মেলনে তিনি জানান, র‌্যাব-৯ এর অভিযানিক দল জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের সাহাদুল এর বাড়ি থেকে ৩ প্রতারককে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিল।
আটককৃতরা হলো, জগন্নাথপুরের আদ্দুস সামাদের ছেলে মো. ময়নুল হক (১৯), তাহির উল্লাহ্’র ছেলে মো. হানিফ আহমেদ ও তার স্ত্রী মোছাম্মৎ পারভিন আক্তার।
আটককৃতরা প্রাথমিক জিঞ্জাসাবাদে অনেক দিন ধরে বিকাশে প্রতারনা করার কথা স্বিকার করেছে। তাদের কাছ থেকে উদ্বার করা হয় একটি টেলিফোন, ১২ টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের চেক বই, চার্জার, এটিএম কার্ডসহ ১ লক্ষ ৩৫ হাজার ৬ শ টাকা । আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।