বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে ২৮ বর্ডার র্গাড ব্যাটালিয়নের ৩৬তম প্রতিষ্ঠাবাষির্কী। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় বর্ডারর্গাড ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয় ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক নাছির উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সাবেরা আক্তার, র‌্যাবের কমান্ডার ফরিদ উদ্দিন পাঠান, পাবলিক  প্রসিকিউটর অ্যাড.খায়রুল কবির রুমেন, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ, এনএসআই’র ইসমাইল হোসেন, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার আবুল কাশেম প্রমুখ।