স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘বিদেশীদের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। বিদেশীদের উপর যত নির্ভরতা কমানো যাবে, ততই আমরা প্রতিষ্ঠিত হবো। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে নিজেদের টাকায় সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন বিদেশীদের। তিনি বুঝিয়ে দিয়েছেন আমরা বাঙালিরাও পারি সবই করতে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আমরা নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার উৎসাহ জাগিয়ে তোলেছে।’
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পল্লী অ্যাডভান্সমেন্ট এণ্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসোসিয়েশন (পদ্মা) ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাবিদ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মন্জুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, নারী নেত্রী শীলা রায় ও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন উপ-কার্যক্রম ব্যবস্থাপক মো. আবদুর রউপ।
পরে মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষক, শিক্ষানুরাগী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পদ্মার সমন্বয়কারী মো. রুহুল আমিন।
- একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদর উপজেলা কার্যালয় উদ্বোধন
- মালয়েশিয়ায় হাজার শ্রমিকের ভীড়ে চলছে এমআরপির ফিঙ্গারিং


