পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সচেতন পাগলাবাসীর ব্যানারে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ও লোডশেডিং’র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার পাগলাবাজার বাসস্ট্যান্ডে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু’র সহযোগী সম্পাদক মানছুর আহমদের পরিচালনায় ও বিশিষ্ট ক্রীড়ামোদী আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলাবাজার প্রতিনিধি ও ত্রৈমাসিক সাহিত্য প্রত্রিকা তরু’র সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ব্যক্তিত্ব শাহিন রহমান ও আজাদ হোসেন।
বক্তারা সারা বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুত প্রদান করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে পল্লীবিদ্যুতকে ভূমিকা রাখার অনুরোধ জানান। অন্যথায় আরো দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, আজিজুল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ফয়জুল হক, গোলাম কিবরিয়া, সালা উদ্দিন বাবলু, আবদুল হাই, ফয়সল আহমদ, মমশর মিয়া, মাছুম আহমদ, তকবীর হোসেন, আলী হোসেন, রেজাউল হক, আমির উদ্দিন, তানবীর আহমদ, ফজলে হাসান সৌমিক, সাইফুল ইসলাম, সোহাগ দেবনাথ, শামিম আহমদ প্রমুখ।


