রনজিত চৌধুরী রাজনকে অভিনন্দন

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সিনিয়র সদস্য রনজিত চৌধুরী রাজনকে ফুলেল শুভেচ্ছা     ও অভিনন্দন জানিয়েছে দ. সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ সোহানের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ। শুক্রবার সকালে রনজিত চৌধুরী রাজনের বাসায় এ অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন কবীর, রাসেল আহমদ, খোকন আহমদ, মনসুর আহমদ, শাকিল আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি