স্টাফ রিপোর্টার, তাহিরপুর
গাজীপুর থেকে ট্রাকে চড়ে বাড়ি আসার পথে দুই পোষাক কর্মী আহত হয়ে বিনা চিকিৎসায় লকডাউনে আছেন। আহত পোষাককর্মীরা হলো তাহিরপুর উপজেলা সদরের গোবিন্দশ্রী গ্রামের হাবিবুলের ছেলে নবী হোসেন (২৩) ও তাজিম উদ্দিনের ছেলে রেহাদুল (২২)। তারা দু’জনেই গাজীপুরের একটি গার্মেন্টেন্সে পোষাক কর্মী হিসাবে কাজ করে।
তাহিরপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাফিক মোরাদ বলেন, বৃহস্পতিবার রাতে নবী হোসেন ও রেহাদুল গাজীপুর থেকে ট্রাকে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটি চলার পথে তারা দু’জনেই আহত হয়। আহত অবস্থাই তারা মধ্যনগর থানা থেকে শুক্রবার সন্ধ্যার আগেই মোটর সাইকেল যোগে নিজ বাড়ি গোবিন্দশ্রী গ্রামে এসে পৌঁছে। তাহিরপুর থানা পুলিশ সন্ধ্যাকালীন টহলের সময় তাহিরপুর বাজারে তারা দু’জনকে পেলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বলে। এ অবস্থায় তারা চিকিৎসা না নিয়েই বর্তমানে গোবিন্দশ্রী নিজ বাড়িতেই লকডাউনে আছেন এবং তাদের বাড়ির সামনে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।
তাহিরপুর থানার এসআই দীপঙ্কর বিশ^াস বলেন, সন্ধ্যায় তাদের তাহিরপুর বাজারে পেলে চিকিৎসার জন্য তাহিরপুর হাসপাতালে যেতে বলি।


