বিপ্লবী লালমোহন রায়ের স্মরণসভায় বক্তারা- ‘শোষিত মানুষের অধিকার আদায়ের বলিষ্ট কণ্ঠস্বর ছিলেন তিনি’

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিপ্লবী লালমোহন রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
অ্যাড. এনাম আহমেদ পরিচালনায় স্মরণ স্মরণ সভায় বাবা লালমোহন রায় কে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিপ্লবী লালমোহন রায়ের বড় মেয়ে শেলী রানী রায়।  
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, বরুণ রায় স্মৃতি সংসদের সভাপতি ধূর্জটি কুমার বসু, সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, যুব ইউনিয়নের নেতা চন্দন আচার্য্য, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক ও জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, জেলা উদীচীর সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য, সমাজসেবী বিকাশ চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইস্জ্জুামান।
স্মরণ সভায় বক্তারা বলেন, শৈশব থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন । দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তখনই যোগ দেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এছাড়াও আইয়ুব, নানকার বিদ্রোহ, টংক আন্দোলন, হুল উলগুলান, তেভাগা আন্দোলন, এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন বলিষ্ট কন্ঠস্বর। কমরেড লালমোহন রায়ের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করা হয়তো কখনোই সম্ভব হবে না।
উল্লেখ্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা লাল মোহন রায় (১০৪) গত ৩ জুন শুক্রবার বিকেল ৪টায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইটাউরি নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
স্মরণ সভার শুরুতে বিপ্লবী লালমোহন রায়, সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মাতা হালিমা বেগম’র মৃত্যু এবং গুপ্তহত্যার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায়   উপস্থিত ছিলেন মানব চৌধুরী, সত্যজিৎ আচার্য্য, শিক্ষক চন্দন রায়, অভিজিৎ রায়, নরেন ভট্টাচার্য্য, সজীব দাশ, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, সুনামঞ্জ কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সংস্কৃতিকর্মী পুলক রাজ প্রমুখ।