স্টাফ রিপোর্টার, দিরাই
বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার বলেছেন, ‘আমরা বীরের জাতি। যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। কোনো অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের সাফল্য ইতিমধ্যে বিশ্বে স্বীকৃতি পেয়েছে।’
রবিবার কলেজ ক্যাম্পাসে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবার জন্য শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশে রীতিমতো বিপ্লব ঘটে গেছে উল্লেখ করে অধ্যক্ষ বলেন,‘এত সব কিছুর পরও ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা গত সপ্তাহে তার টুইটার অ্যাকাউন্টে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ছবি আপলোড করে বলেছেন, ‘আরও সাফল্যের গল্প বলতে যাচ্ছে বাংলাদেশ।’
অর্থনীতি’র প্রভাষক অমর চাঁদ সরকারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইংরেজী প্রভাষক পরিন্দ্র চন্দ্র দাস, রুনেল আহমেদ, কামরুল ইসলাম, পিয়াস তালুকদার, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মন্নাফ তালুকদার ও আলতাব উদ্দিন, একাদশ শ্রেণীর ত্রয়ী রানী দাস, দ্বাদশ শ্রেণীর সেজু মিয়া ও নাজমুল হক।
- সুনামগঞ্জে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী সুজাত চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী আজ
- দুই হাজার শিক্ষার্থীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত


