বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সু.খবর রিপোর্ট
ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রিয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণন সম্পাদক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী প্রমুখ।
তাহিরপুর
বেলা ১১টায় উপজেলা প্রাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপেজলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, ওয়ার্ডভিশন উপজেলা এপি ম্যানাজার বিভূদান বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মোস্তফা, শিক্ষার্থী হাবিকুল ইসলাম, তাসলিমা সুলতানা সৃষ্টি প্রমুখ।
বিশ্বম্ভরপুর
‘আপনার অধিকার আপনার দায়িত্ব দুর্নীতি কে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়।
সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ, দুদকের পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন। এ সময় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র‌্যালি বাংলা চত্বওে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানীর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন, উপজেলা প, প কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাদুর রহমান সাজু প্রমুখ।
শান্তিগঞ্জ
বেলা ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, গনিগঞ্জ ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ওমর আলী, দরগাপাশা ইউপি সচিব মিতালী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।
দোয়ারাবাজার
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক সাদেক আলী মাস্টার, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. শাহীনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আক্কাছ আলী, দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজির আহমদ, উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান, অফিস সহকারী এনামুল হক, প্রশিক্ষক হাসিনা বেগম, নিপা রানী দাস প্রমুখ।
এছাড়াও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উৎযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রধান করা হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে ৪ নারীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. ফারজানা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন মোছা. ফরিদা আক্তার, সফল জননী শাহনাজ বেগম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী মোছা. হাছিনা বেগম।