বিভিন্ন উপজেলায় উন্নয়ন মেলার উদ্বোধন

সু.খবর রিপোর্ট
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ স্বীকৃতি লাভ করায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার, ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে র‌্যালি অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের ২৬টি স্টল বসেছে।
ছাতক
ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন দপ্তরের ৩৭টি স্টলের নিয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উন্নয়ন মেলার উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূইয়া, উপজেলা সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রকৌশলী আন নুর তারেক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য অফিসার দ্বিরাজ নন্দী চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আতিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্বম্ভরপুর
সকালে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জত খান, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূইয়া, মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন। মেলায় বিভিন্ন দপ্তরের ২৫টি স্টল অংশগ্রহণ করেছে।