সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজারে তিনদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক। এ উপলক্ষ্যে উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হক, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, বগুলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন, ছাতকের উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জেলা উদ্যেক্তা ফোরামের সভাপতি বজলুর রহমান প্রমুখ।
উন্নয়ন মেলায় উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সমাজসেবা, উপজেলা যুব উন্নয়ন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়,উপজেলা ত্রাণ বিভাগ, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রকৌশলী এলজিইডি, জনস্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা সমবায় অফিস, পল্লী উন্নয়ন অফিস, বনবিভাগ, মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা ভূমি অফিস, হিসাব রক্ষণ অফিস, দোয়ারাবাজার থানা, সেটেলম্যান্ট অফিস, ইসলামিক ফাউন্ডেশন, আইসটি বিভাগ, উপজেলা নারী ফোরাম, কেয়ার বাংলাদেশ, একটি বাড়ী একটি খামার, পল্লী সঞ্চয় ব্যাংক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ৯ ইউনিয়ন পরিষদ সহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানের প্রদর্শনী ষ্টল অংশ নিয়েছে।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে মেলার উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, খাদ্য কর্মকর্তা গোলাম আউলিয়া, একটি বাড়ী একটি খামার ম্যানাজার মনু লাল রায়, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম. দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ সহ সরকারী বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাবৃন্দ।
মেলায় খাদ্য বিভাগ, একটি বাড়ী একটি খামার বিভাগ, কৃষি বিভাগ ও বন বিভাগ, মৎস্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, বিআরডিবি, সমবায় ও প্রকল্প (পজীব বিভাগ, স্¦াস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সমাজেসেবা ও পরিসংখ্যান বিভাগ, মহিলা বিসয়ক ও যুব উন্নয়ন বিভাগ, উপজেলা ভূমি অফিস ও সাবরেজিষ্টার অফিস বিভাগ, চেয়ারম্যান ও ইউডিসি বিভাগ (উদ্যোক্তা) বিভাগ, নির্বাচন ও হিসাব রক্ষন বিভাগ, পুলিশ ও আনসার বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন বিভাগ, কাস্টম্স এক্সসাইজ ও ভ্যাট বিভাগ, আইসিটি উপজেলা প্রশাসন, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, উপজেলা পরিষদ ও প্রশাসন বিভাগসহ ২২টি স্টল অংশ নিয়েছে।
জামালগঞ্জ
‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র’ শ্লোগানে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার মাঠে র্যালি ও উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী।
র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. সাফায়েত আহমদ সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী, ডা. নিলাক্ষী শেখর তালুকদার, উপজেলা আ. লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী আ. সাত্তার, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ওসি এলএসডি অসীম তালুকদার, প:প: কর্মকর্তা জিল্লুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আ. মুকিত, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, আ:লীগ নেতা স্বপন কুমার রায়, কাজী আশরাফুজ্জামান, ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সহ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৯ সাল থেকে সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন সরকারী দফতরের স্টলের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা বিভাগ শহীদ মিনার মাঠে স্টল দিয়েছেন। মেলায় শিক্ষা সংস্কৃতির পাশাপাশি প্রতিদিন বির্তক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতের উপর আলোচনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড ও রূপকল্প ২০২১ ও ২০৪১ এর ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।
বিশ^ম্ভরপুর
বিশ^ম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি বেসরকারি, এনজিও দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী সহ সর্বস্তরের লোকজন।
মেলাঙ্গনে বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এন.জি.ও প্রতিষ্ঠান সহ মোট ৪০টি স্টল অংশগ্রহণ করেছে। মেলা উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা সহ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন পায়রা ও বেলুন উড়িয়ে জগন্নাথপুরের উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব প্রমুখ।
সকালে উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেলায় বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার, মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, পরিবার পরিকল্পনা অফিসার এখরামুল হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, দ্বিপক কান্তি দে দীপাল, মাছুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় স্টলগুলোতে দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছ। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানার ওসি আল আমিন, ওসি (তদন্ত) মুক্তাদির হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা তহুর আলী, জিএম সাজ্জাদুর রহমান, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুর হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এম এ কাসেম, সাংঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


