সু.খবর রিপোর্ট
জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারি চৌধুরী বাচ্চু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস, আল আমিন খান, ফয়সাল মজুমদার, সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান বাবর প্রমুখ।
জগন্নাথপুর
জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার জগন্নাথপুরে আওয়ামী লীগের দু’গ্রুপ পৃথকভাবে কর্মসূচী পালন করেছে। উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, পৌর প্যানেল মেয়র শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী, মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদ প্রমুখ।
অপর দিকে বেলা ১১ টায় আওয়ামলীগ নেতা আজিজুস সামাদ ডনের নেতৃত্বে বিশাল শোক র্যালি পৌরশহরে অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌরপয়েন্টে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মেয়র আবদুল মনাফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাষ্টার সিরাজ উদ্দিনের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ ডন, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ সাব্বির মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল হাফিজ, শহিদুল ইসলাম বকুল, হাজী নুরুল ইসলাম, আঙ্গুর মিয়া, তাজউদ্দিন আহমদ, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, কাউন্সিলর আবাব মিয়া, সোহেল আহমদ, দ্বিপক গোপ প্রমুখ।
ছাতক
ছাতকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মন্ডলীভাগস্থ দলীয় কার্যালয়ে আলোচনা, সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং কালীবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, সুদীপ দে।
তাহিরপুর
তাহিরপুরে যুব মহিলা লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ্।ে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মল্লিকা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সেলিম আখঞ্জি, আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার, উপজেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক অর্চনা রানী তালুকদার প্রমুখ।


